Аппликатуры аккордов:
Dm C Bb A
Dm
যদি কেউ পাথরের বুকে ঝর্ণাটি পায়
C
যদি কেউ বিকালের রোদে পড়তো মায়ায়
Bb A Dm
আমি তার মতো স্রেফ তোমাকেই পেয়েছি,তোমাকেই পেয়েছি।
Dm
যদি কেউ পাখিদের গানে পায় খুঁজে কাল
C
যদি কেউ বা রাতের গায়ে আঁকছে সকাল
Bb A7 Dm
আমি তার মতো রোজ তোমাকেই চেয়েছি,তোমাকেই চেয়েছি।
Dm C
এ আকাশ, সীমাহীন এ তারার উঠানে
Gm
শুধুমাত্র তোমার দু-চোখের-ও টানে
A Gm
কত জন্ম, অজস্র জীবন জেগেছি
Dm
ও তোমার নজরের কোলে বুঁদ হয়েছি।।
Bb C Dm
অসীমের কালো অন্ধকারে শেষ তারাটি
Bb A
যেরকম জ্বলে রয় মায়া-বিন্দু হয়ে
Dm C Am Dm
তুমি সেই তারাটির মতো মোর ভুবনে,আছো মোর ভুবনে।
(Solo)
Dm
সুগভীর বলে আর কিছু পাই যদি-বা
C
অবিরাম খেলা ঢেউ যে জলের প্রতিভা
Bb Dm
এ সমুদ্র তোমার সে চোখের আঙিনা,সে চোখের আঙিনা।
Dm
তীরে আসছে জড়াই বোবা ঢেউ আবেশে
C
ভেজা নূর নিয়ে চাঁদ জেগে রয় আকাশে
Bb Am Dm Dm
কে যে মুক্তা, কে আর ঝিনুকের সে বালি,ঝিনুকের সে বালি